ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
বিএনপির একজন
মনোনয়ন
প্রার্থীর লোকজন
প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে
নিজেদের মধ্যে
বিভেদ
সৃষ্টি
করে
দু’টি ইউনিয়নকে জিম্মি
করেছে
বলে
জানিয়েছেন পাবনা
জেলা
বিএনপির সাবেক
যুগ্ম
সম্পাদক জাকারিয়া পিন্টু।
গত চারদিন
ধরে
লক্ষিকুন্ডা ও
সাহাপুর ইউনিয়নে ওই
প্রার্থীর লোকজন
বিএনপির নাম
ভাঙ্গিয়ে মহরা
ও
স্লোগান দিচ্ছে
এবং
নিজেদের মধ্যে
বিভেদ
সৃষ্টি
করছে।
শনিবার রাতে
ঈশ্বরদীর দাশুড়িয়ায় স্থানীয় বিএনপি
আয়োজিত
বিশাল
পথ
সভায়
প্রধান
অতিথি
হিসেবে
বক্তব্যে তিনি
এসব
কথা
বলেন।
সভায়
প্রধান
বক্তা
ছিলেন
ঈশ্বরদী উপজেলা
বিএনপির সাবেক
সভাপতি
বীর
মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ
মালিথা।
সভায় বিএনপি
নেতা
আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে রেল
শ্রমিক
দলের
কেন্দ্রীয় কার্যকরী সভাপতি
আহসান
হাবিব,
সাবেক
ইউপি
চেয়ারম্যান আব্দুল
মান্নান, ইউপি
চেয়ারম্যান ফারুক
হোসেন,
মহিলা
দলনেত্রী শামিমা
সাথী,
মজিবর
রহমান
মেম্মর,
সেন্টু
সরদার,
বিস্ট
সরকার,
ইসলাম
হোসেন
জুয়েলসহ বিএনপি
ও
এর
অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
প্রধান অতিথি
উপস্থিত জনতার
উদ্দেশ্যে প্রশ্ন
ছুড়ে
দিয়ে
বলেন,
“বিভিন্ন স্লোগান দিয়ে
তারা
যে
কিত্তি,
যে
লিলাখেলা দেশবাসীকে দেখিয়েছে, তাতে
কি
জনগণ
বিএনপিকে ভোট
দিবে?
শুধু
তাই
নয়,
তাদের
চেহারা
দেখলেই
বোঝা
যায়,
সেই
মনোনয়ন
প্রত্যাশী নেতা
এমপি
হলে
ঈশ্বরদীবাসীর কপালে
কি
ঘটবে।”
পিন্টু আরও
বলেন,
“আপনারা
কি
মিডিয়ায় ও
ফেসবুকে দেখেননি, চারদিন
ধরে
তাদের
কিত্তি
কলাপ
সারা
বাংলাদেশে ভাইরাল
হয়েছে?
তাদের
কার্যকলাপ দেখে
মনে
হচ্ছে
আমরা
একটা
বর্বর
যুগে
বাস
করছি।”
আকাশজমিন
/ আরআর