ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

আমতলীতে প্রতারণার ফাঁদে চার স্বামী, অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নারী


  • আপলোড সময় : শনিবার ১৮ অক্টোবর, ২০২৫ সময় : ৬:৩৩ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার চন্দ্রা গ্রামের হাসিনা বেগম নামে এক নারীর বিরুদ্ধে একাধিক বিয়ের ফাঁদ পেতে প্রতারণার মাধ্যমে অর্ধ কোটি টাকা ও জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার ভুক্তভোগী তৃতীয় স্বামী অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবু হানিফ হাওলাদার ও প্রথম স্বামী সোলায়মান সরকার এমন অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, প্রথম স্বামী সোলায়মান সরকারের কাছ থেকে হাসিনা জোরপূর্বক ৫৫ শতাংশ জমি ও বাড়ি নিজের নামে দলিল করে নেন। ২০১৮ সালে তিনি সোলায়মানকে তালাক দেন। পরবর্তী সময়ে ২০২২ সালে তিনি তালতলীর কড়াইবাড়িয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল হোসেনকে বিয়ে করেন। মাত্র আট মাস পর আবুল হোসেন মারা গেলে চিকিৎসার নামে তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেন হাসিনা—এমন অভিযোগ মৃতের পরিবার করেছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে অবসরপ্রাপ্ত শিক্ষক আবু হানিফ হাওলাদারকে কাবিন ছাড়া তৃতীয় বিয়ে করেন হাসিনা। তিনি বলেন, হাসিনা কৌশলে আমার কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়েছে, পরে তালাক না দিয়ে আরেকজনকে বিয়ে করেছে।

স্থানীয়দের অভিযোগ, হাসিনা এখন পর্যন্ত চারটি বিয়ে করেছেন এবং বিভিন্ন সময়ে চাকরির প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তার এমন কর্মকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর