ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে গণপিটুনি


  • আপলোড সময় : রবিবার ১৯ অক্টোবর, ২০২৫ সময় : ৫:৫৪ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদরাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ হোসেন (২২) নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার আধুরিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদরাসায় এই ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, হোসেন কুমিল্লা জেলার হোমনা থানার বাসিন্দা এবং কয়েক বছর ধরে ওই মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক হোসেন নূরানী শাখার এক ছাত্রকে কৌশলে বলাৎকার করেন। পরে রাতের দিকে শিক্ষার্থী বিষয়টি পরিবারকে জানালে, তার অভিভাবকরা মাদরাসায় উপস্থিত হয়ে ছাত্রদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পান। এসময় মাদরাসার সুপারেনটেনডেন্ট সাইফুল ইসলাম ঘটনার বিষয়টি  ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন।

উত্তেজিত এলাকাবাসী মাদরাসায় প্রবেশ করে হোসেনকে আটক করে। জিজ্ঞেস করলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে চাপের মুখে স্বীকার করেন। একপর্যায়ে জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান জানান, ‘এক মাদরাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অভিভাবক ও এলাকাবাসী মিলে মোহাম্মদ হোসেনকে আটক করে। পুলিশ তাকে উদ্ধার করে থানায় হেফাজতে নেয়। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
আাকশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর