ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী 'যাচাই না করা' সংবাদে সাংবাদিকদের হতে পারে ১০ বছরের জেল সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পরই ভোটের তারিখ চূড়ান্ত: ইসি সচিব খোঁজ পেলেই ৭ দণ্ডপ্রাপ্তকে গ্রেপ্তার করে আনা হবে: চিফ প্রসিকিউটর সরকারি অফিসে ‘স্যার’ বলা বাধ্যতামূলক করা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা জুলাই গণহত্যায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি, ইবতেদায়ী শিক্ষকদের বিক্ষোভ


রাজধানীর সড়কে ইবতেদায়ি শিক্ষকেরা

  • আপলোড সময় : বুধবার ২২ অক্টোবর, ২০২৫ সময় : ৫:৩৯ পিএম

নিজস্ব প্রতিবেদক

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ‘অসম্মানজনক আচরণ’ অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছে। আজ (২২ অক্টোবর, বুধবার) সচিবালয়ে স্মারকলিপি প্রদান করতে গেলে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা না হওয়ায় সংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করেন।

কাজী মোখলেছুর রহমান, ঐক্যজোটের চেয়ারম্যান বলেন, আজ আমাদের প্রতিনিধি দলের মূল উদ্দেশ্য ছিল শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান ও দাবি নিয়ে আলোচনা করা। কিন্তু পদযাত্রা শুরু করার পর আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়তে হয়। এরপরও পুলিশের সহযোগিতায় ১৫ সদস্যের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে।

তিনি অভিযোগ করেন, শিক্ষা উপদেষ্টা তাদের সঙ্গে দেখা না করে অপমানজনক আচরণ করেছেন। “এটি শুধু শিক্ষকদের নয়, গোটা শিক্ষক সমাজের প্রতি অবমাননা,” বলেন তিনি।

এই ঘটনার প্রতিবাদে ঐক্যজোট আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। চেয়ারম্যান আরও বলেন, শিক্ষকদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। তাই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করা হচ্ছে।

শিক্ষকরা আরও দাবি জানিয়েছেন— চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন, এমপিওভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন, অনুদানহীন স্বীকৃত ইবতেদায়ী মাদরাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি এবং ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন। সংগঠন সূত্রে জানা গেছে, শিক্ষকদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের সম্ভাবনা রয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর