ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দরে আগুন তদন্তে আসছে চার দেশের বিশেষজ্ঞ দল


বিমানবন্দরে আগুন তদন্তে আসছে চার দেশের বিশেষজ্ঞ দল

  • আপলোড সময় : শনিবার ২৫ অক্টোবর, ২০২৫ সময় : ৩:২৬ পিএম

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চারটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞ টিম খুব শিগগিরই বাংলাদেশে এসে এ ঘটনার কারণ ও দায় নির্ধারণে তদন্তে অংশ নেবে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় বিমানবন্দরের কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে। ফায়ার সার্ভিস ফেল করেনি। তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের চারটি ইউনিট চার মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়। ফায়ার ব্রিগেডের অন্যান্য ইউনিটও ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই আসে।’

তিনি আরও বলেন, ‘আগুন দ্রুত ছড়িয়ে পড়ার মূল কারণ ছিল দাহ্য পদার্থ ও গার্মেন্টস সামগ্রী। সেখানে কোনো কেমিক্যাল ছিল না।’

বিমানবন্দরের ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য থাকে, সেটি কার্গো ভিলেজেও কাজ করতে পারে—এতে কোনো সমস্যা নেই। যেমন আমরা বাসায় যে পোশাক পরি, তা পরে আত্মীয়ের বাড়িতেও যাওয়া যায়।’

তিনি আরও জানান, বিমানবন্দরের ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। একইসঙ্গে রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের অব্যবস্থাপনা ছিল কি না—তা খতিয়ে দেখবে আসন্ন বিদেশি বিশেষজ্ঞ দল। তাদের সুপারিশের ভিত্তিতে ভবিষ্যতে বিমানবন্দর এলাকার অগ্নি-নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর