ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে ‘ভুখা মিছিলে’ শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৫০


রাজধানীতে ‘ভুখা মিছিলে’ শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৫০

  • আপলোড সময় : বুধবার ২৯ অক্টোবর, ২০২৫ সময় : ৫:১১ পিএম

অনলাইন রিপোর্টার
রাজধানীতে ‘ভুখা মিছিলে’ অংশ নিতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। তারা ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে ‘ভুখা মিছিল’ কর্মসূচি ঘোষণা করেছিলেন। তবে প্রেসক্লাবের সামনে পৌঁছেই পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিক্ষকরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে প্রেসক্লাবের সামনের রাস্তা দিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পুলিশের সঙ্গে ইবতেদায়ি শিক্ষকদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই হাত, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

তিনি আরও জানান, আহতদের মধ্যে কিছু শিক্ষক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে চলে গেছেন, তবে অনেকে এখনো চিকিৎসাধীন আছেন। পুলিশের পক্ষ থেকেও কয়েকজন সদস্য চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষের সময় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কের দুই পাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে।

একজন অংশগ্রহণকারী শিক্ষক জানান, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাতে এসেছিলাম। হঠাৎ করেই পুলিশ আমাদের বাধা দেয়, এরপরই ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।”

অন্যদিকে পুলিশের এক কর্মকর্তা বলেন, “শিক্ষকরা অনুমতি ছাড়াই প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। আমরা তাদের থামাতে বললেও তারা উল্টো বাধা দেয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।”

উল্লেখ্য, ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের শিক্ষা কার্যক্রমকে জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন। এর আগে তারা রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন।

এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর