প্রথমদিন মঙ্গলবার সকালে বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা। পরে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। একইদিন রেলগেট এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় ডাক্তার শিশির আহমেদ ও যুবদল নেতা জাকির হোসেন জুয়েলের উপস্থিতিতে সামসুদ্দিন আহমেদ মালিথা ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন।
দ্বিতীয়দিন বুধবার বিকেলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী বাজারের ১নং গেটের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনির সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা, জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী সভাপতি আহসান হাবীব, পৌর বিএনপির নেতা এস এম ফজলুর রহমান, বিএনপি নেতা বিষ্টু কুমার সরকার, আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, ইসলাম হোসেন জুয়েল, টুটুল সরদার, জাহাঙ্গীর আলম, আক্কাস আলী খান, আবু বকর সিদ্দিক বেল্টু, খোরশেদ আলম দিপু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রনেতা অহিদুজ্জামান মিন্টু, সাবেক কাউন্সিলর ইলিয়াস খান এলবাস, আনোয়ার হোসেন জনি, মনিরুল ইসলাম সাবু, মহিদুল ইসলাম বাবলু, আমিরুল ইসলাম, মোস্তফা নূরে আলম শ্যামল, মামুনুর রশিদ নান্টু, মাহমুদুর রহমান জুয়েল, খন্দকার তৌফিক আলম সোহেলসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন হীরক সরদার, বাবু সরদার, আখতারুজ্জামান কামোল, আতিয়ার রহমান, মাহমুদুল হাসান সোনামনি, আক্তার হোসেন নিফা, মাহাবুল ইসলাম, একেএম সাজেদুজ্জামান জিতু, রাশেদুল ইসলাম রিপন, রিংকু শেখ, জালাল হোসেন, মোক্তার প্রামানিক, মিঠুন হোসেন, বেলাল খান, রেজাউল হক মুকুল, আসাদুজ্জামান আসাদ, সেলিম হোসেন, সাইদুল ইসলামসহ পৌর মহিলাদলের নেত্রী শামীমা আক্তার সাথী, মোছা. মেনেকা পারভীন জনি, সুলতানা পারভীন মিষ্টি, মোছা. স্মৃতি আক্তার, কামরুন্নাহার মুক্তা প্রমুখ।
আকাশজমিন / আরআর