ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী 'যাচাই না করা' সংবাদে সাংবাদিকদের হতে পারে ১০ বছরের জেল সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পরই ভোটের তারিখ চূড়ান্ত: ইসি সচিব খোঁজ পেলেই ৭ দণ্ডপ্রাপ্তকে গ্রেপ্তার করে আনা হবে: চিফ প্রসিকিউটর সরকারি অফিসে ‘স্যার’ বলা বাধ্যতামূলক করা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা জুলাই গণহত্যায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম

বিমানবন্দর থেকে অস্ত্র চুরির বিষয়টি এখনও তদন্তাধীন: স্বরাষ্ট্র উপদেষ্টা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ নভেম্বর, ২০২৫ সময় : ৪:০৩ পিএম

অনলাইন রিপোর্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার সময় আসলেই অস্ত্র চুরি হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত কমিটি কাজ করছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সোমবার একটি দল জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের প্রার্থী ঘোষণা করেছে। এর পর দেশের বিভিন্ন স্থানে কিছু ঘটনা ঘটেছে। বৈঠকে এসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ কমিশন গঠনের বিষয়ে বৈঠকে কোনও আলোচনা হয়নি। তবে কমিশন গঠনের ব্যাপারে আমরা আশাবাদী। কমিশন গঠন হলে এর সুবিধা ও কাঠামো সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

বিমানবন্দরে আগুন লাগার সময় স্টোর রুম থেকে অস্ত্র চুরির অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র সচিব ওই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করছেন এবং ইতোমধ্যেই বেশ কয়েকটি দেশে চিঠি পাঠানো হয়েছে। দুই-একটি দেশ থেকে বিশেষজ্ঞরাও এসেছেন তদন্তে সহায়তা করতে।’

তিনি আরও বলেন, ‘তদন্তের পরই জানা যাবে আসলেই অস্ত্র চুরি হয়েছে কিনা। যদি চুরি হয়ে থাকে, তাহলে কার মাধ্যমে হয়েছে এবং কে দায়ী—সবাইকে আইনের আওতায় আনা হবে। এখন পর্যন্ত কতটি অস্ত্র চুরি হয়েছে বা আদৌ চুরি হয়েছে কিনা, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’

নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে কিনা—এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার চলমান রয়েছে।’

বিগত আওয়ামী আমলে অনুষ্ঠিত নির্বাচনে দায়িত্ব পালন করা ওসিদের বিষয়ে তিনি বলেন, ‘আমাদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। গত তিনটি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের প্রথমে বাদ দেওয়া হবে। তবে নতুন করে ওসি নিয়োগ দেওয়া এখনই সম্ভব নয়।’ স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সরকার ও প্রশাসন চায় নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়। এজন্য যেকোনো ধরনের অনিয়ম বা ত্রুটি রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্কভাবে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, ‘বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় কোনো শৈথিল্য বরদাস্ত করা হবে না। তদন্ত সম্পন্ন হলে সঠিক তথ্য প্রকাশ করা হবে। কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।’

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর