ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নরসিংদী-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ নভেম্বর, ২০২৫ সময় : ৪:২৭ পিএম

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী-৫ (রায়পুরা) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। দীর্ঘ ২৮ বছর পর এই আসনে বিএনপি নতুনভাবে শক্ত অবস্থান নিচ্ছে বলে মনে করছেন স্থানীয় নেতারা।

এ আসনটি টানা ছয়বার ধরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর দখলে রয়েছে। ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নরসিংদী-৫ আসনে ১৯৯৬ সাল থেকে আওয়ামী লীগ জয়লাভ করে আসছে।

এর আগে ১৯৯১ ও ফেব্রুয়ারি ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির বীর মুক্তিযোদ্ধা আবদুল আলী মৃধা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে ১৯৯৬ সালের জুন নির্বাচনের পর থেকে এ আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়।

দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনৈতিক দমন-নিপীড়ন ও মামলার মুখে থেকেও বিএনপির রাজনীতি সচল রেখেছেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। ২০১৮ সালের নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। তবে তৃণমূল নেতাকর্মীরা অভিযোগ করেন, মনোনয়ন ‘ছিনতাইয়ের’ কারণে তখন দল পরাজিত হয়।

এবারও যাতে এমন ঘটনা না ঘটে, সেজন্য তৃণমূল বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা মনে করেন, বকুলের নেতৃত্বে এ আসনে বিএনপি পুনরুজ্জীবিত হতে পারবে।

জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন বলেন, “বিগত কয়েকটি নির্বাচনে মনোনয়ন নিয়ে বিরোধের কারণে আমরা পরাজিত হয়েছি। এবার সেই ভুল যেন না হয়। আমরা একতাবদ্ধ থেকে বকুল ভাইয়ের নেতৃত্বে জয় চাই।”

তৃণমূল বিএনপি নেতা-কর্মীরা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে মনোনয়ন দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। এ আসনে এবার মোট ৭ জন মনোনয়ন চেয়েছিলেন বলে জানা গেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর