ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বগুড়ায় ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাতের আঁধারে হত্যা


বগুড়ায় ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাতের আঁধারে হত্যা

  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ নভেম্বর, ২০২৫ সময় : ৫:৪৭ পিএম

বগুড়ায় এক ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি তালুকদার পাড়া এলাকায় ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। নিহত জহুরুল ইসলাম ওই এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন এবং পেশায় বেকারি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে আনুমানিক ১১টার দিকে একজন অজ্ঞাতনামা ব্যক্তির ফোনে বাড়ি থেকে বের হয়ে যান জহুরুল। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আজ ভোরে স্থানীয় লোকজন বাড়ির পাশে ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

বগুড়া থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, জহুরুলের মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

স্থানীয়দের মতে, জহুরুলের মৃত্যুর পেছনে রহস্যময় কারণ থাকতে পারে। পুলিশ দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর