ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টাঙ্গাইল-৫ আসনে বিএনপি প্রার্থী নিয়ে উত্তেজনা তীব্র


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ নভেম্বর, ২০২৫ সময় : ৭:০৬ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইল সদর ৫ (টাঙ্গাইল-৫) আসনে বিএনপির প্রার্থী ঘোষণা না হওয়ায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ৮টি সংসদীয় আসনের মধ্যে সাতটিতে মনোনয়ন ঘোষণা করা হলেও টাঙ্গাইল-৫ আসনে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত হয়নি। এ অবস্থায় প্রার্থীদের সমর্থকরা পৃথক পৃথক মিছিল করেছে।

৪ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

অপরদিকে বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলেও শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরউদ্যানে ফিরে শেষ হয়। মিছিলে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ফরহাদ ইকবালের মনোনয়ন ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবী জানান।

এই দুই পৃথক মিছিল থেকে বোঝা যায়, টাঙ্গাইল-৫ আসনে দলের মনোনয়ন নিয়ে ব্যাপক বিরোধ ও উত্তেজনা রয়েছে। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বেশ সংকটাপন্ন, যা আসনটির নির্বাচনী কার্যক্রমকে প্রভাবিত করতে পারে।

তবে দলীয় শীর্ষ নেতৃত্বের তরফ থেকে মনোনয়ন বিষয়ক সিদ্ধান্ত না আসায় নেতাকর্মীদের মধ্যে অনিশ্চয়তা ও প্রতিক্রিয়া বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় পর্যায়ে নেতারা দ্রুত মনোনয়ন ঘোষণার মাধ্যমে শান্তি স্থাপনের আহ্বান জানিয়েছে। টাঙ্গাইল সদর আসনের এই মনোনয়ন নিয়ে চলমান অস্থিরতা এলাকার রাজনৈতিক পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর