ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি


  • আপলোড সময় : বুধবার ০৫ নভেম্বর, ২০২৫ সময় : ৮:৪৬ পিএম

মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগপত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গ্রহণ করেছে। অনেকটাই হঠাৎ করেই বাংলাদেশের জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন বলে ক্রিকেটাঙ্গনে জোর আলোচনা শুরু হয়। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে তিনি দলের কোচিং থেকে সরে যাবেন বলে জানা যায়। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির একটি সূত্র জানিয়েছে, তাকে রেখে দেওয়ার জন্য চেষ্টা চালানো হলেও শেষ পর্যন্ত তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বাংলাদেশের মাটিতে চলতি মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। এই সিরিজের পরই সালাউদ্দিনের জাতীয় দলের সঙ্গে কোচিং অধ্যায় শেষ হবে। গত বছরের নভেম্বরে তিনি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পান।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, “আয়ারল্যান্ড সিরিজের পর তিনি পদত্যাগ করতে চান বলে জানিয়েছিলেন। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।” বিসিবি নির্বাহী তাকে পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

সালাউদ্দিন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রথমবার বাংলাদেশ দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। এরপর ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ ছিলেন। ২০২৪ সালের নভেম্বরে তিনি আবারও জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে তার অধীনে বাংলাদেশের ব্যাটাররা ভালো সময় পার করতে পারেননি। সাম্প্রতিক সিরিজগুলোতে ধারাবাহিকতার অভাব স্পষ্ট দেখা গেছে।

গত সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভার পর আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। একদিনের মধ্যেই আবারও সালাউদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়। তার সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত, কিন্তু ব্যক্তিগত কারণে তিনি আগেই পদত্যাগ করছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর