ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

চট্টগ্রামে বিএনপির নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ বাবলা নিহত


চট্টগ্রামে বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলায় গুলিবিদ্ধ সরওয়ার বাবলা নিহত হয়েছেন

  • আপলোড সময় : বুধবার ০৫ নভেম্বর, ২০২৫ সময় : ১০:১৬ পিএম

চট্টগ্রামে বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলায় গুলিবিদ্ধ সরওয়ার বাবলা নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৮টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম।

ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার চাইলতাতলী এলাকায়। এ সময় বিএনপি প্রার্থী চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন। হঠাৎ দুজন অস্ত্রধারী ব্যক্তি অতর্কিতে গুলি চালায়।

আত্মপ্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা সরওয়ার বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে একাধিক গুলি ছোড়ে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন আতঙ্কে ছুটে যান। ওই সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর পায়ে গুলি লাগে। বর্তমানে তিনি নগরের বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

ডিসি আমিরুল ইসলাম বলেন, "বায়েজিদ এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গুলির ঘটনা ঘটেছে। একজন নিহত হয়েছেন এবং প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।"

পুলিশের প্রাথমিক ধারণা, এই হামলার পেছনে রয়েছে কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রুপের সঙ্গে সরওয়ার বাবলার পুরোনো বিরোধ। মূলত সরওয়ার বাবলাকেই হত্যা করতে চাওয়া হয়েছিল, তবে গুলির আঘাতে বিএনপি প্রার্থীও আহত হন।

এর আগে গত ৩০ মার্চ ভোর রাতে বাকলিয়া এক্সেস রোড চকবাজার থানার চন্দনপুরায় প্রাইভেট কারে বাবলাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল। ওই হামলায় বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ নিহত হন। সরওয়ার হোসেন বাবলা সেসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং বেঁচে যান।

চট্টগ্রামের এই সশস্ত্র হামলা রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করছেন এবং দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর