ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে: কাজী মনিরুজ্জামান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ নভেম্বর, ২০২৫ সময় : ৭:৫৯ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন থেকে বঞ্চিত বীরমুক্তিযোদ্ধা ও বিজিএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান বলেছেন, আগামী সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। গণতন্ত্র ও অর্থনীতির মুক্তির জন্য লড়াই অব্যাহত রাখতে হবে। শহীদ প্রেসিডেন্টের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নসহ দেশের উন্নয়নে কাজ করতে হবে।”

৫ নভেম্বর রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রূপসী কাজীবাড়ি মাঠে অনুষ্ঠিত সভায় কাজী মনিরুজ্জামান এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন। তিনি আরও বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্য সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

কাজী মনিরুজ্জামান উল্লেখ করেন, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনে দিনভর ভোট হলেও রাতে ভোটকে বিকৃত করা হয়। সেই সময় স্বৈরাচার সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছাত্রলীগ ও যুবলীগ তার বাড়ি ঘেরাও করে রাখে এবং তার স্ত্রীর মিছিলে হামলা চালায়। বর্তমানে বাংলাদেশ সংকটময় সময় পার করছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

সভায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু উপস্থিত হয়ে বলেন, “সকলের সঙ্গে মিলেমিশে ঐক্যবদ্ধ থাকবো। কাজী মনিরুজ্জামান মনির কাকা একজন অভিজ্ঞ মানুষ। আমি তার হাত ধরেই নির্বাচন করতে চাই। রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করবো।”

অন্যান্য বক্তৃতাকারীদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, বিএনপি নেতা মোশারফ হোসেন, কাজী আহাদ, জাকির হোসেন রিপন, এডভোকেট জাকির হোসেন, যুবদল নেতা এডভোকেট আমিরুল ইসলাম ইমন, আবু মোহাম্মদ মাসুম, আজিম সরকার, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ।

এছাড়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন, বিএনপি নেতা নূর নবী ভুঁইয়া, আনোয়ার সাদাত সায়েম ও আশরাফুল হক রিপনও সভায় উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর