ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

হাবিবরা কখনো ধানের শীষে ভোট দেয়নি: পিন্টু


  • আপলোড সময় : রবিবার ০৯ নভেম্বর, ২০২৫ সময় : ৮:৪০ পিএম

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

পাবনা-৪ আসনের প্রাথমিকভাবে মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবরা ধানের শীষে কখনো ভোট দেয়নি এবং কখনো বিএনপির সঙ্গে যুক্ত হয়নি বলে অভিযোগ করেছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু। তিনি বলেন, "ওরা শুধু চুরি, রাহাজানি, খুন, ডাকাতি করে বেরিয়েছে। তাই ওরা বিএনপির মর্মকী বুঝতে পারে না।"

শনিবার রাত ঈশ্বরদী বাজারের এক নম্বর গেটে আয়োজিত পথসভায় এসব কথা বলেন জাকারিয়া পিন্টু। তিনি আরও বলেন, "ওরা যদি কোনো অনিয়ম করে, তাৎক্ষনিকভাবে আমাদের জানানো হলে আমরা দান এন্ড দান প্রতিবাদ করব।"

পিন্টু আরও বলেন, "ওরা এরশাদ বিরোধী আন্দোলনে ছিল না, আর ১৭ বছরের আন্দোলনে থাকার কথাও ছিল না।" পথসভায় বিএনপি নেতা ফজলুর রহমানের সভাপতিত্বে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ, ফারুক চেয়ারম্যান, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনিসহ আরও অনেকে বক্তব্য দেন।

এর আগে বিকেলে পৌর এলাকার নয়টি ওয়ার্ড এবং সাতটি ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল আসা শুরু করে। মিছিলগুলো আলহাজ্ব সুতাকল মোড়ে জমায়েত হয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহৎ শোভাযাত্রায় পরিণত হয়। শোভাযাত্রাটি আলহাজ্ব সুতাকল মোড় থেকে শুরু হয়ে ঈশ্বরদী বাজারের এক নম্বর গেটে এসে পথসভায় শেষ হয়।

পথসভায় নেতাকর্মীরা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতাদের কাছে অনুরোধ জানান, পাবনা-৪ আসনের সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই পুনর্বিবেচনা করা হোক।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর