ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

৪০ পেরোনো রোনালদোর ৩০ গোল


ক্রিস্টিয়ানো রোনালদোর গোল উদ্‌যাপন

  • আপলোড সময় : রবিবার ০৯ নভেম্বর, ২০২৫ সময় : ৯:২২ পিএম

ক্রীড়া ডেস্ক 

বয়স এখন ৪০। কিন্তু বয়স যেন ক্রিস্টিয়ানো রোনালদোর গোলক্ষুধাকে স্পর্শই করতে পারেনি। পেশাদার ফুটবলে এখনো আগের মতোই ধারাবাহিক তিনি। সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে তাঁর গোল যেন নতুন ইতিহাস লিখছে প্রতিনিয়ত।

গতকাল রাতে নিওম স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে রোনালদোর ক্লাব আল নাসর। দলের দ্বিতীয় গোলটি আসে তাঁর পেনাল্টি থেকে। এই গোলের মাধ্যমে রোনালদোর পেশাদার ফুটবলে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৫৩-এ। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে কিংবদন্তি ফুটবলারটির ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করাও সময়ের অপেক্ষা।

একই সঙ্গে গতকালের ম্যাচে দুটি বড় অর্জন যোগ হয়েছে রোনালদোর ক্যারিয়ারে। প্রথমত, ৪০ বছর পার করার পর এটি ছিল তাঁর ৩০তম গোল। দ্বিতীয়ত, তিনি সৌদি প্রো লিগে আল নাসরের প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে ১০০ গোলের অবদান (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) রাখলেন।

গত ৫ ফেব্রুয়ারি নিজের ৪০তম জন্মদিন উদ্‌যাপন করেছিলেন রোনালদো। এরপর থেকে ক্লাব ও জাতীয় দল মিলে এখন পর্যন্ত ৩৪ ম্যাচে ৩০ গোল করেছেন এবং ২টি গোলে সহায়তা দিয়েছেন।

তবে ৪০ বছর পেরিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো এখনও শীর্ষে নন। ফুটবল পরিসংখ্যান সংস্থা আইএফএফএইচএসের (IFFHS) তথ্য অনুযায়ী, এই রেকর্ড এখনো সাবেক সিঙ্গাপুরিয়ান স্ট্রাইকার আলেক্সান্দার দুরিচের, যিনি ৪০ বছর বয়সের পর করেছেন ১১৩ গোল। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ গোল করেছেন আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার হোসে সান্দ, আর তৃতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও, যার গোল সংখ্যা ৪০।

রোনালদোর বয়স এখন ৪০ বছর ৯ মাস। ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি তিনি ৪১ বছরে পা রাখবেন। এর আগে আল নাসরের হয়ে খেলার সুযোগ পাবেন আরও ১৩ ম্যাচে (কারণ এএফসি চ্যাম্পিয়নস লিগ টু–এর শেষ দুই ম্যাচে বিশ্রামে থাকবেন)।

এছাড়া চলতি নভেম্বরেই পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে খেলবেন তিনি—একটি আয়ারল্যান্ডের বিপক্ষে এবং অন্যটি আর্মেনিয়ার বিপক্ষে। এর মধ্যে একটি ম্যাচে জিতলেই ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে রোনালদোর পর্তুগাল। বয়স ৪০ পেরোলেও এখনও গোলমুখে একই ধারায় আগ্রাসী রোনালদো প্রমাণ করে চলেছেন, “সংখ্যা নয়, মানসিকতাই সেরা অস্ত্র।”

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর