ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই দিনে ২৯ জেলার নতুন ডিসি নিয়োগ


  • আপলোড সময় : রবিবার ০৯ নভেম্বর, ২০২৫ সময় : ৯:৩৭ পিএম

দুই দিনে দেশের ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার ও রবিবার এই রদবদল কার্যক্রম সম্পন্ন হয়। বদলি ও নিয়োগের মাধ্যমে করা এই পরিবর্তনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড় ধরনের প্রশাসনিক রদবদল হিসেবে দেখা হচ্ছে।

জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ফলে নির্বাচনকে ঘিরে মাঠ প্রশাসনের এই পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক কর্মকর্তারা।

রবিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে নড়াইলের ডিসি শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ায়, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবদুল্লাহ আল মাসউদকে ঝিনাইদহে, মেহেরপুরের ডিসি মোহাম্মদ আবদুল ছালামকে নড়াইলে এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ইউসুপ আলীকে জামালপুরে পাঠানো হয়েছে।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুরে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লাকে কিশোরগঞ্জে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিনকে ঝালকাঠিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আরিফ–উজ–জামানকে গোপালগঞ্জের ডিসি করা হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে চুয়াডাঙ্গায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামানকে পঞ্চগড়ে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. আল মামুন মিয়াকে জয়পুরহাটে, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে ময়মনসিংহে, খাগড়াছড়ির স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুন আরা সুলতানাকে মানিকগঞ্জে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. নাজমুল ইসলাম সরকারকে চাঁদপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে শনিবার রাতে ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ঢাকা, খুলনা, গাজীপুর, বগুড়া, নোয়াখালীসহ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায় বদলি ও নতুন নিয়োগ করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম (ঢাকা), বাগেরহাটের আহমেদ কামরুল হাসান (নোয়াখালী), কুষ্টিয়ার আবু হাসনাত মোহাম্মদ আরেফীন (হবিগঞ্জ), ভোলার মো. আজাদ জাহান (গাজীপুর), সিরাজগঞ্জের মুহাম্মদ নজরুল ইসলাম (গাইবান্ধা) এবং খুলনার মো. তৌফিকুর রহমান (বগুড়া)।

এ ছাড়া নতুনভাবে দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ (বরগুনা), বিএডিসির সচিব মো. আমিনুল ইসলাম (সিরাজগঞ্জ), বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ (মাগুরা), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ (পিরোজপুর), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতার (সাতক্ষীরা) ও স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক গোলাম মো. বাতেন (বাগেরহাট)।

এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকার (খুলনা), রাজউকের পরিচালক মো. ইকবাল হোসেন (কুষ্টিয়া) এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শামীম রহমান (ভোলা) নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের মাঠপর্যায়ে আরও কিছু পরিবর্তন আনা হতে পারে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর