ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সাহায্য চান এলজিআরডি মন্ত্রী যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১ ওবায়দুল কাদেরের সম্পদের পরিমাণ কত? সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী 'যাচাই না করা' সংবাদে সাংবাদিকদের হতে পারে ১০ বছরের জেল সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন


সংগৃহীত ছবি

  • আপলোড সময় : বুধবার ১২ নভেম্বর, ২০২৫ সময় : ১১:৫০ পিএম

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।


ঢাকা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন, মোরশেদ (৪০) ও জাকির (২৫)।


তিনি বলেন, ৪ নম্বর ট্র্যাকে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। বগিতে আগুন দিয়ে পালানোর চেষ্টা করছিলেন দুই দুর্বৃত্ত। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে দুজনকে আটক করে।


তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, ঘটনাস্থল রেলওয়ে থানার অধীনে হলেও সেখানে থানা পুলিশকে পাঠানো হয়েছে।

Tags :


এ সম্পর্কিত আরো খবর