ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন নিগার সুলতানা ইয়েমেনের মারিবে হুথিদের অস্ত্রের গুদামে বিমান হামলা সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সাহায্য চান এলজিআরডি মন্ত্রী যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১ ওবায়দুল কাদেরের সম্পদের পরিমাণ কত? সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রায় নিয়ে দেশে আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

  • আপলোড সময় : সোমবার ১৭ নভেম্বর, ২০২৫ সময় : ৪:৪৫ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মৃত্যুদণ্ডের ঘটনায় দেশে কোনো আতঙ্ক দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, আমি এখানে কোনো আতঙ্ক দেখতে পাচ্ছি না। সবাই স্বাভাবিকভাবেই এদিক-ওদিক ঘোরাফেরা করছেন। কোথাও কোনো আতঙ্ক বা অস্বস্তির খবর আমার কাছে নেই।

তিনি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। যাতে কারো কোনো ধরণের অশান্তি বা বিশৃঙ্খলা না হয়।” স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। দেশের সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে এবং আমরা চাই এভাবেই থাকুক।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

রায়ের পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, এই রায়ের কারণে যে কোনো ধরনের সংঘর্ষ বা বিশৃঙ্খলার আশঙ্কা নিয়ে আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো গরমিল নেই। আমরা চাই জনগণ শান্তিপূর্ণভাবে তাদের জীবনযাপন করুক।

তিনি আরও বলেন, দেশের যেকোনো ধরনের অস্থিতিশীলতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সজাগ রয়েছে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।” স্বাধীনতার পর থেকেই দেশের বিভিন্ন সময়ে রাজনৈতিক উত্তেজনা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তাদের দায়িত্ব পালনে সক্ষম হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “শান্তি বজায় রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। কেউ যেন অশান্তি সৃষ্টির চেষ্টা না করে, সেটাই আমরা প্রত্যাশা করি।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর