ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যালেঞ্জের মাঝে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে প্রস্তুত ইসি: সিইসি


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

  • আপলোড সময় : সোমবার ১৭ নভেম্বর, ২০২৫ সময় : ৫:৩৪ পিএম

নানাবিধ প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দেশের জনগণকে একটি সুন্দর, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (১৭ নভেম্বর) দ্বিতীয় সেশনে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

সিইসি স্বীকার করেন যে নির্বাচনের প্রস্তুতিমূলক আলোচনা শুরু করতে কিছুটা দেরি হয়েছে। তবে তিনি বলেন, দেশের ‘গ্রাউন্ড সিচুয়েশন’ ও ‘গ্রাউন্ড রিয়ালিটি’ সম্পর্কে সবাই অবগত। শত প্রতিকূলতার মধ্যেও তারা ‘স্লো অ্যান্ড স্টেডি’ নীতি অনুসরণ করে সফলভাবে এগিয়ে চলেছেন। প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন একত্রে একটি গ্রহণযোগ্য নির্বাচন ‘ডেলিভার’ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

সিইসি আরও জানান, এবারের নির্বাচনে প্রবাসীসহ বিভিন্ন শ্রেণির ভোটাধিকার নিশ্চিত করার জন্য কমিশন কিছু অতিরিক্ত ও নতুন উদ্যোগ নিয়েছে, যা পূর্বে আইনে থাকলেও বাস্তবায়ন হয়নি। এর মধ্যে রয়েছে—বিদেশি প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা করা, নির্বাচনে নিয়োজিত প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারীর ভোটের নিশ্চয়তা, নির্বাচনের দিনে কর্মস্থল বা তফসিলি এলাকার বাইরে পোস্টেড সরকারি কর্মকর্তাদের ভোটাধিকার এবং কারাগারে থাকা আসামিদের ভোটাধিকার নিশ্চিত করা।

বিশ্বজুড়ে চলমান চ্যালেঞ্জ সত্ত্বেও প্রবাসীদের ভোটের জন্য একটি ‘হাইব্রিড মডেল’ বা ‘লাকসী মডেল’ গ্রহণ করা হয়েছে। এই মডেলে ভোটাররা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এবং ভোট ডাকযোগে (বাই পোস্ট) প্রদান করবেন।

এ সময় সিইসি রাজনৈতিক দলগুলোর প্রতি আচরণবিধি মেনে চলার সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন। তিনি জানান, আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে জনগণের মতামত গ্রহণ করা হয়েছিল এবং সম্ভবপর বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিইসি বলেন, “আচরণবিধি মেনে চলার জন্য আপনারা দলীয়ভাবে ভোটারদের ওপর প্রভাব বিস্তার করলে নির্বাচন শুদ্ধ ও সুষ্ঠু হবে। কারণ ভোটাররা আপনারাই প্রভাবিত করতে পারেন, আর আমাদের এই কাজ সম্ভব নয়।”

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর