ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নারী ক্রিকেটের প্রধান হলেন রুবাবা দৌলা


নারী ক্রিকেটের প্রধান হলেন রুবাবা দৌলা

  • আপলোড সময় : মঙ্গলবার ১৮ নভেম্বর, ২০২৫ সময় : ৭:৫৬ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। দীর্ঘদিন ধরেই নারী ক্রিকেট নিয়ে নানা বিতর্ক চলাকালীন সময়ে বিসিবির একমাত্র নারী পরিচালককে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো। আজ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনের অংশ হিসেবে রুবাবাকে নারী বিভাগের প্রধান করা হয়েছে।

গত ৬ জুন বিসিবির নির্বাচন শেষে ২৩টি স্থায়ী কমিটি গঠিত হয়, তবে তখন রুবাবা দৌলা পরিচালক পদে ছিলেন না। তবে এ মাসের ৩ তারিখ জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তার পরিচালক হিসেবে মনোনয়ন আসে। এরপর তিনি আবদুর রাজ্জাকের স্থলাভিষিক্ত হয়ে নারী বিভাগের প্রধানের দায়িত্ব পান।

রুবাবা দৌলা নারী ক্রিকেটে একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত। বিসিবির পরিচালনায় থাকাকালীন তিনি নারী ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এর আগে নারী বিভাগের প্রধান ছিলেন আবদুর রাজ্জাক, যাকে বর্তমানে ওই বিভাগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। একই সাথে তিনি নতুন করে হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) এর প্রধান হয়েছেন। এইচপির আগের প্রধান ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ, যাকে এখন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই বিভাগের দায়িত্ব এখন থেকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম রাখছেন না। তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি ওয়ার্কিং কমিটির দায়িত্ব পালন করবেন। বিসিবির এই পরিবর্তন নারী ক্রিকেটকে নতুন গতিতে এগিয়ে নেয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রুবাবার নেতৃত্বে নারী ক্রিকেটের মান উন্নয়ন ও সমন্বয় কাজের আশা করা হচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর