ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে গাড়ি পড়ে পথচারীর মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২০ নভেম্বর, ২০২৫ সময় : ৭:৫৯ পিএম

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের (চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে) রেলিং ভেঙে একটি টয়োটা হ্যারিয়ার ব্র্যান্ডের গাড়ি নিচের সড়কে পড়ে গেলে ঘটনাস্থলে একজন পথচারী নিহত হয়েছেন। মৃত পথচারীর নাম শফিক (৫৪)।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে নিমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, প্রাইভেট কারটি বিমানবন্দর থেকে আগ্রাবাদের দিকে এক্সপ্রেসওয়ে ধরে চলছিল। নিমতলা মোড় পার হওয়ার সময় গাড়িটি এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচের সড়কে পড়ে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। তাদেরকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জানিয়েছেন, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, রেলিং ভেঙে গাড়িটি নিচে পড়ে যাওয়ায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।

বর্তমানে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর