ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বস্তিদায়ক: স্বরাষ্ট্র উপদেষ্টা


  • আপলোড সময় : রবিবার ২৩ নভেম্বর, ২০২৫ সময় : ৪:০৩ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা নেই। রোববার সচিবালয়ের মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

তিনি জানান, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন দলের বিক্ষোভ-মিছিল ও সভা-সমিতির সংখ্যা বেড়ে যাবে। তিনি বলেন, ‘আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ ছিল। দেড় বছরের চেষ্টায় তা এখন উন্নতির দিকে রয়েছে।’

একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি একজন নিরাপত্তা বিশ্লেষকের ব্যক্তিগত মতামত। দেশে এখন বিভিন্ন বিষয়ে বিশ্লেষক অনেক আছে, কিন্তু তারা কী যোগ্যতায় বিশ্লেষক সেটা আমার জানা নেই। আমি সেই বিষয়ে মন্তব্য করতে পারব না।’

ভূমিকম্প সতর্কতা সম্পর্কে তিনি জানান, অন্য দেশের মতো বাংলাদেশের কোনো আগাম সতর্কতা ব্যবস্থা নেই। তবে তারা এমন একটি মোবাইল অ্যাপ তৈরি করার চিন্তা করছে, যা ভূমিকম্পের মাত্র কয়েক সেকেন্ড আগেই সতর্কতা দিতে পারবে। তিনি বলেন, ‘অনেকে বলেন ভূমিকম্পের পর এক-দেড় ঘণ্টা পর্যন্ত ঝুঁকি থাকে, কিন্তু আমাদের দেশে ছোট আকারের ভূমিকম্প পরপর হয়েছে। আমরা এ বিষয়ে বিশেষজ্ঞ নই, তাই পরবর্তীতে আবহাওয়াবিদদের সঙ্গে আলোচনা করব।’

তিনি ভবন নির্মাণে বিল্ডিং কোড মানার প্রতি গুরুত্বারোপ করে বলেন, ‘অনেক সময় জলাশয় ভরাট করে ভবন নির্মাণ করা হয়, যা ঝুঁকি বাড়ায়। ভূমিকম্প হলে লোকজন কোথায় দাঁড়াবে, তেমন কোনো খোলা জায়গা থাকে না। ভবিষ্যতে এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন।’

মধ্যরাতে এক সাংবাদিককে ডিবি তুলে নিয়ে যাওয়া নিয়ে তিনি বলেন, ‘সাংবাদিকদের মধ্যেও এ বিষয়ে আলোচনা হয়েছে। ওই ব্যক্তির কাজ সাংবাদিকতার মধ্যে পড়ে না, এটি অন্য ধরনের কাজ ছিল।’

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর