ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সেনাবাহিনী নির্বাচনে সর্বাত্মক সহায়তা দেবে: সেনাপ্রধান


  • আপলোড সময় : রবিবার ২৩ নভেম্বর, ২০২৫ সময় : ৪:০৬ পিএম

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। রোববার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘দেশ সামনে একটি নির্বাচনের দিকে যাচ্ছে। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে সরকারকে সহযোগিতা করব এবং নির্বাচন কমিশনকে সহায়তা করব যাতে সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়।’ তিনি আরও বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিয়োজিত রয়েছে এবং এই দায়িত্বের প্রতি আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।’

অনুষ্ঠানে সেনাপ্রধান মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী বলে মন্তব্য করেন।

এছাড়া, বীরত্বপূর্ণ কাজ এবং বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থ বছরে নানা অবদানের জন্য ৯ জন সেনাকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ জনকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর