ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়ে চিঠি


ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়ে চিঠি

  • আপলোড সময় : সোমবার ২৪ নভেম্বর, ২০২৫ সময় : ৩:২৪ পিএম

অনলাইন ডেস্ক

ভূমিকম্পে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির তথ্য পাঠানোর জন্য শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি প্রেরণ করেছে। রবিবার (২৩ নভেম্বর) প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. তারেক আনোয়ার জাহেদী স্বাক্ষরিত চিঠিতে সকল জেলার মাধ্যমিক, উচ্চ শিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সহ সচিত্র প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২১ নভেম্বর ২০২৫ সালে দেশজুড়ে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার কাছাকাছি নরসিংদী জেলা। বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিবেদনে দেখা গেছে, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিটি জেলা ও উপজেলা তাদের ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের তথ্য নির্ধারিত ছক অনুযায়ী প্রস্তুত করে সোমবারের (২৪ নভেম্বর) মধ্যে স্বাক্ষরিত স্ক্যানকপি এবং সফটকপি (Excel-Nikosh Font) ইমেইলে (deskoneeed@yahoo.com) পাঠাতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্যও নির্ধারিত ছক মোতাবেক আগামী ২৭ নভেম্বরের মধ্যে হার্ড ও সফটকপি (Nikos ফন্ট এক্সেল শিটে) প্রেরণ করতে হবে।

নির্ধারিত ছকে জেলা ও উপজেলার নাম, ক্ষতিগ্রস্ত কক্ষের সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিস্তারিত বিবরণ উল্লেখ করতে হবে। প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের এসব তথ্য সংগ্রহ ও দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের এই উদ্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ণয় করে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্গঠনের পরিকল্পনা করা সম্ভব হবে। এ ছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভবিষ্যতের শিক্ষাকেন্দ্রগুলোতে ঝুঁকি হ্রাসে পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।

এই চিঠি প্রেরণের মাধ্যমে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি সংক্রান্ত তথ্য দ্রুত সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর