ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত: রাজউক


রাজধানীতে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত: রাজউক

  • আপলোড সময় : সোমবার ২৪ নভেম্বর, ২০২৫ সময় : ৬:৩০ পিএম

রাজধানীতে সম্প্রতি কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর প্রায় ৩০০টি ঝুঁকিপূর্ণ ছোট-বড় ভবন চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। তিনি সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান।

ফায়ার সার্ভিসের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, সারা দেশে ছয় তলা বা এর অধিক উচ্চতার ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ৩৬৭টি। ভূমিকম্প-পরবর্তী ঝুঁকি মোকাবিলায় সমন্বিত কাজের গুরুত্ব তুলে ধরে রাজউক চেয়ারম্যান বলেন, সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস আলাদাভাবে কাজ করার ফলে পরিস্থিতি বিশৃঙ্খল হয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার জন্য।

রিয়াজুল ইসলাম আরও বলেন, রাজউকে ভবন নির্মাণের অনুমোদন যথাযথ নিয়ম মেনেই দেওয়া হয় এবং কোনও ধরনের আর্থিক লেনদেন বা পকেটিং রাজউকের কাজ নয়। বাড়িওয়ালা নিজ উদ্যোগে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে প্ল্যান তৈরি করে রাজউকে জমা দেয় এবং সেই নিয়ম মেনে চলার শর্তে অনুমোদন পায়। পরে যদি বাড়িওয়ালা অনুমোদিত প্ল্যান না মানেন, তবে জরিমানা বা শাস্তি দেওয়ার দায়িত্ব তাদের।

রাজউক চেয়ারম্যান বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে নিয়ম মানার পাশাপাশি সরকারি দপ্তরগুলোর সমন্বয় জরুরি, যাতে ভবিষ্যতে দুর্ঘটনা এড়ানো যায় এবং জনজীবন রক্ষা পাওয়া যায়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর