ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৭ বছর পর মুক্ত আকাশ দেখল কারাগারে জন্ম নেওয়া শিশু ২০২৬ সালের সিভিল ডিফেন্স গাইডলাইন প্রকাশ করল ইরান সবার জন্য নিরপেক্ষভাবে কাজের শপথ নিয়েছি: রাষ্ট্রপতি অটোরিকশা বন্ধ নয়, অবৈধ চার্জিং পয়েন্টে চলবে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন নিগার সুলতানা ইয়েমেনের মারিবে হুথিদের অস্ত্রের গুদামে বিমান হামলা সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি

আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাই: প্রধান উপদেষ্টা


  • আপলোড সময় : সোমবার ২৪ নভেম্বর, ২০২৫ সময় : ৬:৫০ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের সফল আয়োজনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ সমর্থনের জন্য আবেদন জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের গণতান্ত্রিক রূপান্তর এবং আসন্ন সাধারণ নির্বাচনে আপনারা সমর্থন দেবেন বলে আশা করি।” তিনি কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানান এবং নির্বাচন অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে কমনওয়েলথ মহাসচিব আশ্বস্ত করেন, কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন ও পরবর্তী রূপান্তরে পূর্ণ সমর্থন দেবে। তিনি উল্লেখ করেন, কমনওয়েলথের ৫৬টি দেশ রয়েছে, যেখানে জি-৭ ও জি-২০ সদস্যরাও অন্তর্ভুক্ত, যারা একে অপরকে শক্তিশালী করতে বিপুল সম্পদ ব্যবহার করতে পারে।

মহাসচিব জানান, তিনি দেশের গুরুত্বপূর্ণ সব অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন, যার মধ্যে প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন। তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং নির্বাচন পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথ পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানান।

বৈঠকে দুই নেতা তরুণদের ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি, সামাজিক ব্যবসা সৃষ্টি, বেকারত্ব, কার্বন নির্গমন ও বৈষম্য হ্রাসের লক্ষ্য নিয়ে ‘তিন-শূন্য ভিশন’ বাস্তবায়ন সম্পর্কেও আলোচনা করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর