ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পর্যবেক্ষকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান সিইসির


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ নভেম্বর, ২০২৫ সময় : ৬:৫৪ পিএম

দেশের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে দেশের বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক সংলাপে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা (ট্রান্সপারেন্সি) নিশ্চিত করতে পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিইসি বলেন, “আমরা জাতিকে একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই। আমাদের এজেন্ডা একটাই—সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এর জন্য যত চ্যালেঞ্জই আসুক, আমরা কাজ করব এবং এই কাজে আপনারা সহযোগিতা করবেন।”

তিনি আরও বলেন, পর্যবেক্ষকরা ভোটার ও রাজনৈতিক দলগুলোর আস্থা বাড়াতে ভূমিকা রাখবেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের ইতিবাচক ইমেজ তৈরি করবেন। তবে তিনি সতর্ক করে জানান, কোনো পর্যবেক্ষক রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বা পক্ষপাতমূলক আচরণ করলে তা পুরো নির্বাচনের ইমেজ নষ্ট করে দেবে। বিশেষ করে নতুন ও তরুণ পর্যবেক্ষক সংস্থাগুলোকে তাদের কর্মী বাছাইয়ে বেশি সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

সিইসি স্পষ্ট করেন, পর্যবেক্ষকদের কাজ শুধু পর্যবেক্ষণ করা, হস্তক্ষেপ নয়। “আপনারা কাউকে প্রভাবিত করতে পারবেন না, কাউকে লাইনে দাঁড় করাতে পারবেন না। শুধুমাত্র সঠিক সময়ে রিপোর্ট করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন।”

তিনি আরও বলেন, পর্যবেক্ষকদের রিপোর্ট অবশ্যই নিরপেক্ষ, পেশাদার এবং বাস্তবসম্মত হতে হবে, যা ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়ার সংস্কারে সাহায্য করবে। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা বিবেচনা করে দায়িত্বশীল রিপোর্টিং করার কথাও জানান সিইসি।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর