ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রিখটার স্কেলে মাত্রা ৩.৬

ঢাকায় আবার ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৭ নভেম্বর, ২০২৫ সময় : ৪:৪৪ পিএম

অনলাইন রিপোর্টার

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে এ ভূমিকম্পটি অনুভূত হয় বলে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির। তিনি জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটি স্বল্পমাত্রার ভূমিকম্প হলেও রাজধানীসহ আশপাশের এলাকায় টলে ওঠে ভবন ও স্থাপনা। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায়।

রুবাইয়াত কবির জানান, ভূমিকম্পের কম্পন খুব অল্প সময় স্থায়ী ছিল এবং এর মাত্রা কম থাকায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনে অনেকেই ভবন থেকে বের হয়ে নিরাপদ স্থানে অবস্থান নেন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ ধরনের স্বল্পমাত্রার ভূমিকম্প দেশের ভূপৃষ্ঠে সক্রিয় ফল্টলাইনগুলোর নড়াচড়া নির্দেশ করে।

এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) ও পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় মোট চারবার ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পটি হয়েছিল শুক্রবার সকালে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। ওই ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শক্তিশালী ওই কম্পনে ঢাকার বিভিন্ন এলাকায় ভবন দুলে ওঠে, আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।

শুক্রবারের ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয় এবং আহত হয় ছয় শতাধিক মানুষ। বেশ কিছু ভবনে ফাটল দেখা দেয়, কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্পে রাজধানী ঢাকায় ভূ-কম্পনজনিত ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প-প্রবণ এ অঞ্চলে ভবন নির্মাণের নিয়ম কঠোরভাবে অনুসরণ না করলে বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা থেকে যায়। এ কারণে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতা বাড়ানোর পরামর্শও দিয়েছেন তারা।

আকাশজমিন /  আরআর 


এ সম্পর্কিত আরো খবর