ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

৪৫তম বিসিএস নন–ক্যাডার ফল প্রকাশ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৭ নভেম্বর, ২০২৫ সময় : ৭:২৪ পিএম

৪৫তম বিসিএসের নন–ক্যাডার পদের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএস থেকে ৫৪৫ জন প্রার্থীকে বিভিন্ন নন-ক্যাডার পদে নিয়োগের লক্ষ্যে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার পিএসসি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন–ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার ক্ষমতাবলে ৪৫তম বিসিএস পরীক্ষা–২০২২-এর আওতাধীন নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বিসিএসের অধীনে সংশোধিত মোট ৫৬৫টি শূন্য পদের বিপরীতে ৫৪৫ প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

ফলাফলে দেখা যায়, সবচেয়ে বেশি নিয়োগ পেয়েছেন নবম গ্রেডের সমাজসেবা অফিসার পদে, যেখানে নিয়োগ পেয়েছেন ৫০ জন। এছাড়া অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরের বিভিন্ন গ্রেডের পদেও উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীকে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগের দিন বুধবার রাতে ৪৫তম বিসিএসের ক্যাডার নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পিএসসি। সেখানে ১৮০৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়।

৪৫তম বিসিএস পরীক্ষায় প্রায় ৩ লাখের বেশি প্রার্থী আবেদন করেন, যা এটিকে দেশের ইতিহাসে অন্যতম বড় বিসিএস পরীক্ষায় পরিণত করে। ক্যাডার ও নন–ক্যাডার উভয় ফল প্রকাশের মাধ্যমে ৪৫তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া প্রায় সমাপ্তির দিকে এগোল।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর