ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

এনজিও নিবন্ধন প্রক্রিয়া ও অনুদান আইন সহজ করলো সরকার


এনজিও নিবন্ধন প্রক্রিয়া ও অনুদান আইন সহজ করলো সরকার

  • আপলোড সময় : শনিবার ২৯ নভেম্বর, ২০২৫ সময় : ৪:৪৭ পিএম

সরকার এনজিও নিবন্ধন ও বৈদেশিক অনুদান গ্রহণ সংক্রান্ত আইন সহজ করেছে। শনিবার (২৯ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই সংশোধনের ফলে এনজিও নিবন্ধন প্রক্রিয়া সহজতর হয়েছে এবং বৈদেশিক অনুদান গ্রহণ ও ব্যবহারের শর্তাবলী শিথিল করা হয়েছে।

এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান প্রাপ্তির জন্য আর অনুমোদনের প্রয়োজন হবে না। এতে এনজিওগুলো দ্রুত তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং আইনটিকে আরও অংশগ্রহণমূলক ও বান্ধব করা হয়েছে বলে জানানো হয়েছে।

উপদেষ্টা পরিষদের প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, এ ছাড়াও আজকের সভায় ‘পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া উত্থাপিত হয়। এই অধ্যাদেশটি আরও বিস্তারিত ও সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দি থাকা ২৪ জন প্রবাসী দ্রুত মুক্তি পেয়ে দেশে ফিরবেন। তারাও দুই-তিন দিনের মধ্যেই দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া, সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর