ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেসসচিব


  • আপলোড সময় : শনিবার ২৯ নভেম্বর, ২০২৫ সময় : ৬:৩৩ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিধি-নিষেধ বা আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তারেক রহমান সম্প্রতি তারেক রহমান নিজের ফেসবুক পেজে মা খালেদা জিয়ার অসুস্থতা ও দেশে ফেরা নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, এমন সংকটময় মুহূর্তে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো তারও রয়েছে। তবে দেশে প্রত্যাবর্তন বিষয়ে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই এবং বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীনও নয়। তিনি জানান, রাজনৈতিক বাস্তবতা যখন প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাবে, তখনই তার দেশের ফেরা বাস্তবায়ন হবে বলে তার পরিবারের আশা।

এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিধি-নিষেধ বা আপত্তি নেই।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

এদিকে রাজনৈতিক অঙ্গনে বর্তমান অবস্থা এবং তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে বিভিন্ন মতামত রয়েছে। তবে সরকার তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বাধা সৃষ্টি করছে না বলেই জানা গেছে।

এর আগে তারেক রহমান তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে তিনি দেশে ফিরে আসার ব্যাপারে তার দীর্ঘদিনের উদ্বিগ্ন অপেক্ষার অবসান ঘটবে। তিনি দেশের জন্য কাজ করার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন এবং পরিবারও দেশের মাটিতে ফিরে আসার ব্যাপারে আশাবাদী।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি সরকারের এবং প্রধান উপদেষ্টার উদ্বেগ প্রকাশ, দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রতি সর্তক নজরদারি এবং দেশের সকল পক্ষের সমঝোতার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

বর্তমানে বিএনপির অন্যতম প্রধান নেতার দেশে ফেরার বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান হওয়ায় রাজনৈতিক মহলে এটি বিশেষভাবে আলোচিত হচ্ছে। তবে রাজনৈতিক পরিস্থিতির উন্নতির জন্য সকল পক্ষের সহমত জরুরি বলে মনে করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর