ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

শিবগঞ্জে হিমাগার অব্যবস্থায় আলু নষ্ট, কৃষক-ব্যবসায়ীদের মানববন্ধন


  • আপলোড সময় : শনিবার ২৯ নভেম্বর, ২০২৫ সময় : ৬:৪৯ পিএম

 শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধি 

বগুড়ার শিবগঞ্জে আর এন্ড আর কোল্ড স্টোরেজে হিমাগারের অব্যবস্থাপনার কারণে হাজার হাজার বস্তা আলু নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষক ও ব্যবসায়ীরা মানববন্ধন করেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় কোল্ড স্টোরেজের সামনে তারা ক্ষতিপূরণের দাবিতে এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে কৃষক ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণে আলু নষ্ট হয়েছে। ধারন ক্ষমতা থাকা সত্ত্বেও এখানে অতিরিক্ত ৩ লাখ বস্তা আলু সংরক্ষণ করা হয়, যা ২.৫ লাখ বস্তার বেশি। অতিরিক্ত লোডের কারণে গ্যাসের পাইপলাইন ফেটে যাওয়ায় আলু নষ্ট হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মোহাইমিনুল বলেন, “আমি ২৫০ বস্তা আলু রেখেছিলাম, সব বস্তায় গাছ গজিয়েছে। এতে আমার প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার লোকসান হবে।” অন্যদিকে আলু ব্যবসায়ী আবুল কাশেম জানান, “আমি ৬০০ বস্তা আলু সংরক্ষণ করেছিলাম, সব আলুতে গাছ গজিয়েছে। এতে আমার ৮ লাখ টাকার লোকসান হয়েছে এবং আমি পথ বেঁধেছি।”

আর এন্ড আর কোল্ড স্টোরেজ প্রাঃ লিঃ এর স্বত্বাধিকারী শওকত আলী ভূঁইয়া অভিযোগের জবাবে বলেন, “রোমানা আলু বীজ হিসেবে নেওয়া হয় না, কিন্তু কৃষকরা গোপনে আলু রেখেছে, যার কারণে গাছ গজিয়েছে। বিষয়টি আগেই কৃষকদের জানানো হয়েছিল। আলু সংরক্ষণের সময়সীমা ছিল ১৫ নভেম্বর পর্যন্ত, কিন্তু এখনও আলু উত্তোলন করা হয়নি। আলুর দাম না থাকায় কৃষকরা সঠিক সময়ে আলু উত্তোলন করতে পারেননি, যার জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে।”

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “কৃষকদের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর