ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি


  • আপলোড সময় : শনিবার ২৯ নভেম্বর, ২০২৫ সময় : ৮:০০ পিএম

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং তার সুস্থতার জন্য দেশের সকলের কাছে দোয়া চেয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এক বার্তায় এ তথ্য জানান।

রাষ্ট্রপতি বলেন, "গণতন্ত্র উত্তরণের এই সংকটময় সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। মহান আল্লাহর দরবারে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি।"

এছাড়া, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে রাষ্ট্রপতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসও। আজ উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়। উপদেষ্টারা তার শারীরিক খোঁজ-খবর রাখছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার খোঁজ নিচ্ছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়ে ছিলেন, তার ফুসফুসে সংক্রমণ হয়েছে এবং বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রাজনৈতিক মহলে এবং দেশের সাধারণ মানুষের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য ব্যাপক উদ্বেগ ও দোয়ার আবেদনের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিরাও খালেদা জিয়ার জন্য দোয়া এবং সুস্থতার কামনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য নানান শুভকামনার বার্তা ছড়িয়ে পড়েছে। তার পরিবারও তার পাশে থেকে সর্বাত্মক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করছে।খালেদা জিয়ার অসুস্থতার খবরে জাতির প্রত্যেকটি শ্রেণি-স্তরের মানুষ উদ্বিগ্ন, তাই তার দ্রুত সুস্থতার জন্য দেশজুড়ে দোয়ার আবদার চলছে।

আকাশজমিন /  আরআর 


এ সম্পর্কিত আরো খবর