ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রায়পুরায় অটোচালককে গলাকেটে হত্যা


  • আপলোড সময় : শনিবার ২৯ নভেম্বর, ২০২৫ সময় : ৯:৩৫ পিএম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় শাহাদাত হোসেন (১৬) নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের গাবতলী-আমিরগঞ্জ সড়কের বদরপুর ব্রীজের নিকট এই ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম শাহাদাত হোসেন (১৬)। সে রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ দক্ষিণ পূর্ব পাড়া গ্রামের  ইব্রাহিম মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দরিদ্র পরিবারের সন্তান কিশোর শাহাদাত হোসেন। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। পড়াশোনার পাশাপাশি মাঝে মধ্যে তার বড় ভাই ইয়াছিন হোসেন এর অটোরিকশা চালাতো। চলতি ধানকাটার মৌসুম থাকায় বড় ভাই ধানকাটায় ব্যস্ত। এসময় ছোট ভাই কিশোর শাহাদাত হোসেন তার বড় ভাইয়ের অটোরিকশা নিয়ে রোজগারের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা পার্শবর্তী এলাকা গাবতলী-আমিরগঞ্জ সড়কের বদরপুর ব্রীজ সংলগ্ন সড়কের পাশে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। আর একটু অদূরেই তার অটোরিকশা পরে থাকতে দেখা  যায। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। 

নিহতের ভাই ইয়াছিন জানান, ছিনতাইকারী চক্র আমার ভাইয়ের কাছ থেকে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু শাহাদাত তার রিকশাটি দিতে চায়নি, এ অবস্থায় তারা আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে নির্মমভাবে হত্যা করে। আমি এ ঘটনার বিচার চাই। 

রায়পুরা থানার ওসি তদন্ত প্রবীর কুমার ঘোষ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতে না পেরে গলা কেটে চালককে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে  লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


এ সম্পর্কিত আরো খবর