গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল এবং টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে চেরাগআলী এলাকায় এই আয়োজন করা হয়।
মাহফিলে দেশনেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া প্রার্থনা করা হয়। টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীর সভাপতিত্বে মাহফিলে ছাত্রদল নেতাকর্মীরা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন জীবন উৎসর্গ করেছেন। তার দ্রুত সুস্থতা আমাদের সকলের আকাঙ্ক্ষা। মহান আল্লাহর দরবারে আমরা তার রোগ মুক্তি ও দীর্ঘায়ুর জন্য নিবেদন করছি।”
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সকল রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। তারা বলেন, দেশের সর্বস্তরের জনগণের জন্য স্বাধীনতা ও শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে হলে সকল বাধা দূর করে একসঙ্গে কাজ করতে হবে।
দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন।