ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মানিকগঞ্জে প্রতিবেশীর নির্যাতনে যুবকের আত্মহত্যা


  • আপলোড সময় : রবিবার ৩০ নভেম্বর, ২০২৫ সময় : ৮:১৩ পিএম

 সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবেশীর মারপিট সহ্য করতে না পেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া গ্রামের আল ইসলাম (৩৫) নামের ওই যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা শনিবার (২৯ নভেম্বর) রাত ২টার দিকে ঘটে। নিহত আল ইসলাম ওই গ্রামের আয়ূব আলীর পুত্র।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টার দিকে আল ইসলাম তাদের ক্রয়কৃত রাস্তার কাঠ গাছ কাটতে গেলে প্রতিবেশী আনু বেপারি, তার স্ত্রী ময়না, পুত্র আজিজ বেপারি, কন্যা কাজলি ও আজিজ বেপারির স্ত্রী লিপি আক্তার এসে গাছের মালিকানা দাবি করে তাকে মারধর করে। আল ইসলামের ডাক-চিৎকারে তার মা রাহেলা এগিয়ে গেলে প্রতিবেশীদের পক্ষ নিয়ে ১০-১২ জন কিশোরও তাদের উপর বেধমভাবে হামলা চালায়। এতে রাহেলার দাঁত ভেঙে যায় বলে পরিবারের অভিযোগ।

অভিযোগ রয়েছে, প্রতিবেশীদের এই নির্যাতনের কোনো সমাধান না পেয়ে রাতেই আল ইসলাম নিজের ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অভিযুক্তদের বাড়িতে গিয়ে পুরুষ সদস্যদের পাওয়া না গেলেও, আনু বেপারির স্ত্রী ঝগড়ার বিষয়টি স্বীকার করেন এবং দাবি করেন, গাছের ওই জায়গার অর্ধেক তাদের।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিহতের পরিবার শোকের মাতম করছে এবং তারা নির্দিষ্ট অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর