ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

গোয়ালন্দে স্বাস্থ্যসেবা সংকটে কর্মবিরতি, দাবি বাস্তবায়নের হুমকি


  • আপলোড সময় : রবিবার ৩০ নভেম্বর, ২০২৫ সময় : ৮:১৯ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা রবিবার সকাল ৯টা থেকে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে। এই কর্মবিরতির কারণে হাসপাতালে সেবা প্রাপ্তিতে ব্যাঘাত ঘটে এবং অনেক রোগী বিপত্তিতে পড়ে।

অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘ ৩১ বছর ধরে তারা ১০ম গ্রেডের দাবিতে আন্দোলন করে আসছেন, কিন্তু এখন পর্যন্ত কোন সরকার তাদের এই দাবি পূরণ করেনি। তাদের দাবির প্রতি কোনো নজর না দিলে তারা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন। ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা রয়েছে। এরপরও দাবি পূরণ না হলে তারা সম্পূর্ণ শাটডাউনের হুমকি দিয়েছেন।

তারা আরো জানিয়েছেন, কর্মবিরতি চলাকালে হাসপাতালের রোগীদের সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে সে ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করা হবে।

গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত এই কর্মবিরতির ফলে স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে নেতিবাচক প্রভাব পড়লেও কর্মীদের দাবি বাস্তবায়নের প্রয়োজনীয়তা অনস্বীকার্য বলে মনে করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর