ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু


  • আপলোড সময় : রবিবার ৩০ নভেম্বর, ২০২৫ সময় : ৮:২৭ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার মহাজন-লোহাগড়া সড়কে গত শনিবার (২৯ নভেম্বর) রাতে এক মোটরসাইকেল দুর্ঘটনায় সোহান মীর নামে এক যুবক নিহত হয়েছেন। রাত সাড়ে ১০টার দিকে মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহান মীর নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সোভারগোপ গ্রামের মনির মীরের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সোহান মীর মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানোর পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা তাকে যশোরে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিল কবির জানান, সোহান মীরের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের কাজ চলছে।


এ সম্পর্কিত আরো খবর