ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ঈশ্বরদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা


  • আপলোড সময় : রবিবার ৩০ নভেম্বর, ২০২৫ সময় : ৮:৩২ পিএম

ঈশ্বরদীর বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া পাকিস্তি ও সাহাপুর ইউনিয়নের বিবিসি বাজার, জিগাতলা মোড় ও ফুটো মার্কেটে পৃথক আলোচনা সভা, দোয়া মাহফিল এবং লিফলেট বিতরণী অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, "শেখ হাসিনার নেতৃত্বে জন্ম নিয়ে যারা বিএনপিতে এসে ধানের শীষের বিরোধিতা করে নৌকায় ভোট দিতে বলেছিলেন, তাদের অবশ্যই ক্ষমা চাইতে হবে।" তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের ঐক্য রক্ষায় কাজ করার জন্য।

সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য বক্তারা ছিলেন তৃণমূল বিএনপির প্রবীণ নেতা আব্দুস সোবহান, আব্দুর রশিদ সরদার, হুমায়ুন কবীর দুলাল, এডভোকেট সামসুদ্দোহা জামি, এটিএম আব্দুস সাত্তার বিশ্বাস, আমিনুল ইসলাম, রঞ্জু আহমেদ, সেলিম রেজা আগা, আক্তার মল্লিক, ফজলু মাস্টার, কবীর আহমেদ, মোহাম্মদ আলী কাজল, যুবদলনেতা মাসুদ রানা ইমরান, কামরুল ইসলাম ও সাইদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সিরাজুল ইসলাম সরদারের নেতৃত্বে একটি বিশাল হোন্ডা বহর নিয়ে সাহাপুর ও পাকশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিবিসি বাজারেও লিফলেট বিতরণ ও পথসভায় তিনি বক্তব্য দেন।

তিনি পাবনা-৪ আসনে যে কোনো প্রার্থীকে নিরপেক্ষ জরিপের মাধ্যমে মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, "দলের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে এবং বিএনপিতে আর কোনো কুড়াল সৃষ্টি হতে দেওয়া হবে না।" তিনি আরও বলেন, "৫ আগস্টের পর ঈশ্বরদী-আটঘরিয়ায় যারা চাঁদাবাজি, হাটঘাট দখল, গরু-ছাগল ও মুরগিসহ মানুষের সম্পদ লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"

সিরাজুল ইসলাম সরদার মনে করিয়ে দেন, দেশের সকল ভাষাভাষী, ধর্মবর্ণ ও রঙের মানুষের শান্তিপূর্ণ পরিবেশে বসবাসের জন্য কাজ করতে হবে।


এ সম্পর্কিত আরো খবর