ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

শিবগঞ্জে কারিগরি প্রশিক্ষণ সেমিনার


  • আপলোড সময় : সোমবার ০১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:০৭ পিএম

বগুড়ার শিবগঞ্জে গ্রামীণ উন্নয়নে কারিগরি প্রশিক্ষণকে টেকসই কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনের কার্যকর হাতিয়ার হিসেবে তুলে ধরতে সোমবার সকাল ১০টায় আলিয়ারহাট এতিম ও প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগের সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মোস্তাক হাসান। সেমিনারের সঞ্চালনা করেন এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের প্রশিক্ষণ কেন্দ্রের জেনারেল ম্যানেজার (উপপরিচালক) ইফ্ফাত তাসলীমা মুনিয়া।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক তাপস ফলিয়া, পাবনা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাশেদুল কবির এবং বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রকনুল হক।

এছাড়া বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম, আতাউর রহমান, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোমিন, রাজশাহী বিভাগের সব জেলার উপপরিচালক, সহকারী পরিচালক এবং বগুড়া জেলার সমাজসেবা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, কারিগরি প্রশিক্ষণ যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করে দারিদ্র কমাতে কার্যকর ভূমিকা রাখে। গ্রামীণ তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে সমাজসেবা অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশের দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে এসব প্রশিক্ষণ কেন্দ্র আরও বিস্তৃত ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর