ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাবা হলেন সংগীতশিল্পী ইমরান


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ ডিসেম্বর, ২০২৫ সময় : ১:২৪ পিএম


জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি বাবা হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আনন্দের খবরটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। ইমরান জানান, আল্লাহ তাঁকে একটি সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন।

তিনি লিখেছেন, “আলহামদুল্লিলাহ, প্রথম বারের মতো বাবা হলাম। আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে ইনশা আল্লাহ। সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন।”

সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। সংগীতশিল্পী পড়শী মন্তব্য করেছেন, ‘আলহামদুল্লিলাহ’, আরেক নেটিজেন লিখেছেন, ‘অভিনন্দন কন্যার বাবা-মাকে। ছোট্ট রাজকন্যাকে অনেক আদর।’

ইমরান মাহমুদুল ২০০৩ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নেন। এরপর ২০০৮ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়ে শোবিজে পা রাখেন। একই বছর ‘ভালোবাসার লাল গোলাপ’ সিনেমায় কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়।

পরবর্তীতে ২০১১ সালে আরফিন রুমির হাত ধরে তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নলোক’ প্রকাশ পায়। সেসময় থেকে ইমরান গানকেই তার আয়ের মূল পথ হিসেবে বেছে নেন। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই শিল্পী ধারাবাহিকভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে ইমরান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। তিনি কেবল গানে নয়, ব্যক্তিগত জীবনের সুখও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে পছন্দ করেন। কন্যা সন্তানের আগমন তার জীবনে নতুন এক আনন্দের অধ্যায় সৃষ্টি করেছে।

ভক্তরা আশা করছেন, ইমরান আবারও নতুন গান ও অ্যালবামের মাধ্যমে তাদের মুগ্ধ করবেন। পরিবার ও কন্যার জন্য এই সময়টি তার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। ছোট্ট কন্যার আগমন তার জীবনের নতুন রঙ নিয়ে এসেছে, যা তিনি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর