ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকার মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:০৮ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে ডাম্প ট্রাকের ধাক্কায় এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনছার মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাবিনা খাতুন (৪২) একই উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও চিনাধুকুরিয়া গ্রামের সোলায়মান সরকারের মেয়ে। স্থানীয়রা জানান, সাবিনা খাতুন তার আট বছরের ছেলে নিয়ে অটোরিকশায় কর্মস্থলের পথে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা মাটিবোঝাই একটি ডাম্প ট্রাক তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাবিনার মৃত্যু হয়, তবে তার ছেলে সুস্থ রয়েছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা ওই এলাকায় পথ দুর্ঘটনার ঘটনার ব্যাপক উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। নিহত শিক্ষিকার পরিবার ও শিক্ষার্থীরা শোকসন্তপ্ত। তারা দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

সিরাজগঞ্জের এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকার শিক্ষাব্যবস্থা ও জনজীবনে শোকের ছায়া ফেলেছে। পুলিশ ও প্রশাসন ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর