ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:১৪ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ ডিসেম্বর) সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত আরোগ্য কামনাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়, যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া মাহফিলে স্থানীয় মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরা। দোয়া মাহফিল পরিচালনা করেন একজন প্রখ্যাত স্থানীয় আলেম, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধার কামনাসহ দেশনেত্রীর সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীব মুক্তিযোদ্ধা শাহাজাদা ভূঁইয়ার সভাপতিত্বে রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সদস্য সচিব মোঃ খালেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম কাদের খান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক রাশেদুজ্জামান ভূঁইয়া, সদস্য সচিব ইকবাল হোসেনসহ উপজেলার সাতটি ইউনিয়ন ও দুইটি পৌর কমান্ডের আহবায়ক ও মুক্তিযোদ্ধা সদস্যরা।

বিশেষ মোনাজাতে মহান আল্লাহর দরবারে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসার সফলতা, রোগমুক্তি ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর