ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রূপগঞ্জে প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার


  • আপলোড সময় : বুধবার ০৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:২৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের হতদরিদ্র পরিবারের সাত বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম তার ব্যক্তিগত তহবিল থেকে শিশু ও তার মাকে উপহারটি তুলে দেন।

শিশুটির মা নাসরিন আক্তার জানান, তার জন্মগত শারীরিক প্রতিবন্ধী কন্যা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলো না। হুইল চেয়ারের অভাবে দৈনন্দিন জীবনযাত্রায় অনেক অসুবিধার মুখোমুখি হচ্ছিল তারা। সাহায্যের জন্য আবেদন করার পর উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত উদ্যোগে শিশুটিকে হুইল চেয়ার উপহার হিসেবে দেওয়া হয়।

এই হুইল চেয়ার উপহার পেয়ে শিশুটি এবং তার মা উভয়েই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। নাসরিন আক্তার বলেন, “এ উপহার তাদের জন্য নতুন আশা এবং স্বাবলম্বিতার সুযোগ এনে দিয়েছে। এগুলো তাদের জীবনের মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।”

স্থানীয়রা বিষয়টি স্বাগত জানিয়ে সরকারের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন। তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের সহায়তা ও উন্নয়নে সমাজের সব শ্রেণির মানুষ এগিয়ে আসা উচিত।

বিশ্ব প্রতিবন্ধী দিবস প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ৩ ডিসেম্বর পালিত হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর