ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

তাড়াশে অবৈধ পুকুর খননে জরিমানা ও কারাদণ্ড


  • আপলোড সময় : বুধবার ০৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:১৭ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে মোশারফ হোসেন নামের এক ঠিকাদারকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

২ ডিসেম্বর রাত সাড়ে ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের নেতৃত্বে তাড়াশ উপজেলার নওগাঁ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া গ্রামের ফসলের মাঠে মোশারফ হোসেন অবৈধভাবে পুকুর খনন করছিলেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অভিযান পরিচালনা করে ঠিকাদারের তিন সহযোগীকে আটক করেন। ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয়। মোশারফ হোসেন জরিমানার টাকা জরুরিভাবে ফেরত দেয়ায় তার তিন সহযোগীকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, “অবৈধ পুকুর খননের কারণে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে এবং জলাবদ্ধতার কারণে ফসল নষ্ট হচ্ছে ও জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। তাই যেখানেই পুকুর খননের ঘটনা পাওয়া যাবে, সেখানে অভিযান অব্যাহত থাকবে।” উল্লেখ্য, এই অভিযান কৃষি জমি সংরক্ষণ ও স্থানীয় জনসাধারণের সমস্যা প্রতিরোধের জন্য পরিচালিত হচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর