ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন সিরাজুল ইসলাম সরদার


  • আপলোড সময় : বুধবার ০৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:২৯ পিএম

ঈশ্বরদী প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার দলের সকল নেতাকর্মী ও সমর্থকদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাতে তিনি ঈশ্বরদীর বিভিন্ন অসুস্থ নেতা ও নেত্রীর বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং এ মন্তব্য করেন।

সিরাজুল ইসলাম সরদারের সঙ্গে ছিলেন রেলশ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবিব, তৃণমূল বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুস সোবহান, আব্দুর রশিদ সরদার, আলহাজ্ব আজি হক, হুমায়ুন কবীর দুলাল, এটিএম আব্দুস সাত্তার বিশ্বাস, রঞ্জু আহমেদ, ফজলু মাস্টার, মুন্তাজ হোসেন, হাসেম আলী মেম্বর, আক্তার মল্লিক, রবিউল ইসলাম, আব্দুল লতিফ, কিরণ হোসেনসহ অন্যান্য নেতারা।

সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার অসুস্থ নেতাদের বাড়িতে গেলে তারা তার প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তারা নিজেদের সুস্থতা কামনা করেন।

এর আগে সিরাজুল ইসলাম সরদারের নেতৃত্বে একটি হোন্ডা বহর নিয়ে ঈশ্বরদীর আইকে রোড, দাশুড়িয়া সিলিমপুর রোড ও মানিক নগর হাইস্কুল এলাকায় গণসংযোগ করা হয়, যেখানে এলাকার মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর