ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফরিদপুরে শিক্ষকদের ৩ দফা দাবি ও অবস্থান কর্মসূচী


  • আপলোড সময় : বুধবার ০৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৮:২১ পিএম

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ বুধবার দুপুর ১টায় সদর উপজেলার পরিষদের চত্বরে জেলা শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সভাপতি সুশান্ত কুমার সরকার সভাপতিত্ব করেন।

তারা ১১তম গ্রেড প্রাপ্তি, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন, এবং সহকারী শিক্ষক পদকে ‘এন্টি’ ধরে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি জানান। কর্মসূচিতে বক্তারা বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সবচেয়ে নির্যাতিত ও নিপীড়িত। সরকার বিভিন্ন অজুহাতে আমাদের দাবি মেনে নিচ্ছে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।” অধিকন্তু, আগামী দিনগুলোতে কেন্দ্র ঘোষিত কঠোর কর্মসূচি পালন করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে আহ্বান জানান তারা।

অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি ফরিদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, সদর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর