ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

শিবগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ


  • আপলোড সময় : বুধবার ০৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৮:২৪ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে শিবগঞ্জের সান্তু এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম সান্তু মঙ্গলবার গুজিয়া এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্প্রতি "মোঃ আতাউর রহমান প্রবাসী" নামে একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। অপপ্রচারের মাধ্যমে অশ্লীল ভাষা ব্যবহার করে তার ব্যক্তিগত ও পারিবারিক সম্মানহানি, মিথ্যা ভিডিও তৈরি এবং সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

শফিকুল ইসলাম সান্তু বলেন, আতাউর রহমান শিবগঞ্জ উপজেলার বেলগাড়ী গ্রামের আমজাদ প্রামানিকের ছেলে এবং ২০২৪ সালের ২৮ নভেম্বর বৈধ কাগজপত্র ও নিয়মিত প্রক্রিয়ায় সৌদি আরবে প্রেরিত হন। কিন্তু তিনি কয়েক মাস পর নিজ কর্মস্থল ত্যাগ করে অবৈধ অবস্থায় চলে যান।

“নিজের ভুল আড়াল করতে এবং দায় অন্যের ঘাড়ে চাপাতে আতাউর রহমান আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে,” তিনি আরও জানান।

তিনি দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে সততা ও ন্যায়নীতি মেনে ব্যবসা পরিচালনা করছেন। তবে কিছু অসাধু মহল তার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে অপপ্রচারে লিপ্ত রয়েছে। এই অপপ্রচারের ফলে তার ব্যক্তিগত সম্মান ও প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি তিনটি দাবি জানান—পরিকল্পিত অপপ্রচার বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ, দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন তথ্য প্রচারের বিরুদ্ধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন।

শফিকুল ইসলাম সান্তু আরও জানান, তার কাছে সমস্ত বৈধ নথি, চুক্তিপত্র ও ডকুমেন্টস রয়েছে এবং সেগুলো ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে। তিনি জানিয়ে দেন, তার বিরুদ্ধে মিথ্যাচার প্রতিহত করতে তিনি আইনি পথে যাবেন। স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর