ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:১৮ পিএম

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সবুজ মিয়া (২৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও সীমান্ত সূত্রে জানা গেছে, ভোরে তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির অধীনস্থ শমশেরনগর সীমান্তের মেইন পিলার ৮৬৪/৫ এর বিপরীতে ভারতের অভ্যন্তরে ‘কেনাকাটা’ নামক স্থানে সবুজ মিয়া গুলিবিদ্ধ হন। পরে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বলে সীমান্তবাসীরা জানান।

শমসেরনগর বিওপি ক্যাম্প কমান্ডার কামাল উদ্দিন একজন বাংলাদেশি যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে প্রতিবাদ জানিয়ে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। একই সঙ্গে সীমান্তে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে।

অন্যদিকে ৫১ বিজিবি কোম্পানি কমান্ডার আবুল কাসেম বলেন, পতাকা বৈঠকের জন্য বারবার যোগাযোগ করা হলেও বিএসএফের উচ্চ পর্যায়ের অনুমতির অপেক্ষা চলছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত কোম্পানি কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সীমান্তে এমন একটি ঘটনার খবর পেয়েছি। তবে বিজিবির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক রিপোর্ট পাওয়া যায়নি। শুনেছি, এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হতে পারে।

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা নতুন নয়। তারা দাবি করেন, সীমান্তে টহল জোরদার ও সচেতনতা বাড়ানো প্রয়োজন। সবুজ মিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার পরিবার লাশ ফেরত পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর